Showing posts with label wordscannotbekilled. Show all posts
Showing posts with label wordscannotbekilled. Show all posts

Tuesday, 3 March 2015

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...

বাংলাদেশ নিয়ে, কেন জানিনা, চিরকালই মনের মধ্যে একটা ফ্যান্টাসি ছিল। তার একটা কারণ সম্ভবত ছোটবেলা থেকে পাড়ায় ক্লাবে বা আড্ডায় ওই বাঙ্গাল-ঘটি, ইস্টবেঙ্গল-মোহনবাগান, ইলিশ-চিংড়ি বা পদ্মা-গঙ্গা (প্রাকৃতিক সৌন্দর্য নয়, ইলিশের স্বাদ বিষয়ক) নিয়ে নিয়মিত খুনসুটি আর ঝগড়াঝাঁটি। আর তাছাড়া বয়স্ক লোকজন কখনো জিগ্যেস করলে নিয়মমাফিক চেনা উত্তরটা দিয়ে দেওয়া, যে হ্যাঁ, আমার বাবা মা দু'পক্ষই আদতে ও'দেশের, আর অতঃপর "ওদেশের কোথায়?"-এর উত্তরে হেথায় ও সেথায়, ইত্যাদি।

বাংলাদেশ ছুঁয়ে দেখিনি কোনদিন। টাকি থেকে নদীর ধারে রেলিং ধরে দাঁড়িয়ে ইছামতী দেখেছি বড়জোর, আর শুনেছি ওপারেই নাকি বাংলাদেশ। এই অবধিই আমার দৌড় আটকে থেকেছে। 

Sunday, 1 March 2015

আজকের খবরে অভিজিৎ মৃত। কালকের খবরে অভিজিৎ মৃত্যুঞ্জয় হয়ে উঠুক!

অভিজিত রায়, একজন মার্কিন নিবাসী বাঙালী লেখক, এক “মুক্ত-মনাচিন্তাধারার লেখক এবং প্রতিষ্ঠাতা, গত ২৬-শে ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা, অর্থাৎ আজ থেকে ঠিক তিনদিন আগে, বাংলাদেশের একুশে বইমেলা থেকে পায়ে হেঁটে নিজের বাড়ি ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং নিকটবর্তী পুলিশ স্টেশনের থেকে ঢিল ছোঁড়া দুরত্বে, জনসমক্ষে চপার দিয়ে কুপিয়ে খুন হয়েছেন। তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা , যিনি যেটুকু পরিচয় সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে তার পরিপ্রেক্ষিতে বলতে গেলে সার্থকঅর্থেই অভিজিৎ বাবুর সহধর্মিণী, তিনি প্রাণে বেঁচে গেছেন কিন্তু গুরুতর আহত।