Showing posts with label Jatishmor (Srijit Mukherji). Show all posts
Showing posts with label Jatishmor (Srijit Mukherji). Show all posts

Thursday, 6 February 2014

চেনা দুঃখ চেনা সুখ, অথবা "জাতিস্মর"

শিবের গীত

"জাতিস্মর" সেই মানের সিনেমা, যেটা নিয়ে পরিচালক কিরকম বানিয়েছেন বা গল্পটা কিরকম হয়েছে সেসব নিয়ে কথা বলাটা ধৃষ্টতার পর্যায়ে পড়ে। তাই নিজের ক্ষমতা, রাদার অক্ষমতার কথা মাথায় রেখে তাই বড়জোর যেটা করা যায়, অর্থাৎ যেটা করব ভাবছি, সেটা হল যে সিনেমাটা দেখে আমার মনের মধ্যে কি কি হল, সেটা ভাষায় প্রকাশ করার চেষ্টা। এককথায় প্রকাশ করতে হলে অবশ্যই একটা শব্দই মাথায় আসে - "আপ্লুত"। কিন্তু সেটাকেই আরেকটু বিশদভাবে, আনতাবরি বকে এবং ঘেঁটে গিয়ে, ফেনিয়ে বলার চেষ্টা।